হাজীগঞ্জে ছয় জুয়াড়ী’সহ গ্রেফতার সাত

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৩০, ২০২৩ | ৪:২৩
Link Copied Successfully!

হাজীগঞ্জে ছয় জুয়াড়ী ও এক মাদকসেবনকারী’সহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বুধবার তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর টেকের বাজার এলাকা থেকে জুয়াখেলা অবস্থায় তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

 

আটককৃতরা হলো, ওই ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সর্দার বাড়ির মো. জাহাঙ্গীর (৪৫), দুলাল (৫০), ভুঁইয়া বাড়ির হেদায়েত উল্যাহ্ (৪৬), সিংহের বাড়ির দুলাল (৫০), ইব্রাহিম (৪০) ও ইব্রাহিম খলিল (২৮)। এছাড়া একই দিনে হাজীগঞ্জ বাজারে নেশাগ্রস্ত অবস্থায় মানুষের সাথে অসংলগ্ন আচরণ করার অভিযোগে ওই গ্রামের আলী আহম্মদের ছেলে সরোয়ার (২৫) কে আটক করে পুলিশ।

 

বিজ্ঞাপন

হাজীগঞ্জ থানা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম ছামদানি জানান, মোহাম্মদপুর গ্রামের টেকের বাজার এলাকায় মায়া বেগমের চায়ের দোকানের পেছনে অভিযান চালিয়ে জুয়া খেলাবস্থায় ছয় জনকে আটক করা হয়। এর আগে হাজীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মো. নাজমুল হাছান সান্ত্বনা মার্কেট সংলগ্ন এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় মোহাম্মদপুরের সরোয়ারকে আটক করে।

 

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব