সম্পত্তি বিরোধের জেরে থানায় বিড়াল হত্যার অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৪, ২০২৩ | ১০:১৯
Link Copied Successfully!

শাহরাস্তিতে গৃহ পালিত বিড়াল হত্যার ঘটনায় থানায় অভিযোগ করেছেন মন্টু মজুমদার। ঘটনাটি উপজেলার নিজমেহার দক্ষিন পাড়া মজুমদার বাড়িতে ঘটে। এবিষয়ে গৃহস্থ্য মন্টু মজুমদার বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের তিনি বলছেন, গত বৃহস্পতিবার তার বাসা থেকে বিড়ালটি বের হয়। কিছুক্ষণ পর মন্টু মজুমদারের স্ত্রী রানু রানী সরকার মারধরের শব্দ শুনে বাসা থেকে বের হয়। তখন তিনি দেখতে পান পাশের বাসার ডাঃ কমলের স্ত্রী সুখলা দে বিড়ালটিকে কাঠের চেলি দিয়ে বেদম প্রহার করে। ঘটনায় বিড়ালটি গুরুতর আহত হয়। শুক্রবার বিকেলে মন্টু মজুমদার থানায় গিয়ে ডাঃ কমল মজুমদারের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

শনিবার সন্ধ্যায় বিড়ালটিকে আবারও থানায় নিয়ে গেলে ডিউটি অফিসারের সামনে বিড়ালটি মারা যায়। এতে মন্টু মজুমদারের কন্যা মল্লিকা মজুমদার (১৪) ও পুত্র অপূর্ব মজুমদার (১১) কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের কান্নায় আশপাশের লোকজন ভীড় জমায়।
এ ব্যাপারে মন্টু মজুমদারের কন্যা মল্লিকা মজুমদার বলেন, বিড়ালটি তাদের পালিত ছিলো। বিড়ালটি তাদের সব কথা শুনতো। সে বিড়ালটি নেই, এটা ভাবতে পারছেন না তারা।
মন্টু মজুমদারের স্ত্রী রানু রানী সরকার বলেন, ডাঃ কমলদের সাথে সম্পত্তিগত বিরোধ রয়েছে। কমলের স্ত্রী সুকলা দে সব সময় বাড়িতে তাদের সাথে বিরোধাচরন করে। সুযোগ পেয়ে আমাদের বিড়ালটি তার ঘরে আটক করে বেদম মারধর করে। অবশেষ বিড়ালটি মারা যায়। বিড়াল হত্যাকারীর বিচার চান তিনি।

বিজ্ঞাপন

সন্তানদের কান্নায় মন্টু মজুমদারও কান্নায় ভেঙ্গে পড়েন। বিড়ালের ভালোবাসা কোন ভাবে তিনি ভুলতে পারছেন না।
অভিযোগটি তদন্তের দায়িত্ব পান শাহরাস্তি থানার উপ-পরিদর্শক জুলফিকার।।

এদিকে শত বছরের পুরোনো আইন বাতিল করে প্রাণীর কল্যাণে নতুন একটি আইন করেছে সরকার। শিরোনাম ‘প্রাণিকল্যাণ আইন, ২০১৯’। যদিও প্রাণী রক্ষায় আইনটি তেমন একটা কাজে আসছে না।

আইন প্রণয়নের পরও এ পর্যন্ত ১০টির মতো মামলা হয়েছে। ঘটনা বেশি হলেও মামলার সংখ্যা কম।

বিজ্ঞাপন

তবে সিলেটের শ্রীমঙ্গলে মেজো বিড়াল হত্যার দায়ে এক বছর পর আদালত আসামীর দশ হাজার টাকা জরিমানা করে রায় প্রদান করেন।

 

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা