হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৯, ২০২৩ | ৯:৫৯
Link Copied Successfully!

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় দোয়া মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বিদ্যালয়ের হলরুমে অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে ও প্রভাষক মো. কামরুল হাসানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।

তিনি বিদায়ী ও অধ্যয়নরতদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেন, শিক্ষকদের পক্ষে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক হোসাইনুল আজম, কলেজ (সাধারণ) শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক মালেকা পারভীন, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষে মনির হোসেন ভুঁইয়া, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে কেয়া আক্তার, অধ্যয়নরত পক্ষে বক্তব্য রাখেন জান্নাতুল ইকরা। এর আগে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন, উম্মে হাবিবা, অধ্যয়নরত পক্ষে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী লিমা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর ৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো. কবির হোসেন কাজী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সদস্য আনিছুর রহমান তালুকদারসহ অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা