১৫ আগস্টের ঘাতক জামাত বিএনপিরা আবারো মাথা চারা দিয়ে উঠেছে: মো. গোলাম হোসেন

Reporter
শান্তুু ধর
আপডেটঃ আগস্ট ৯, ২০২৩ | ৮:১২
Link Copied Successfully!

কচুয়া আসনের মনোনয়ন প্রত্যাশী এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো. গোলাম হোসেন বলেছেন- আগস্ট মাস শোকাবহ মাস। এই মাসে ঘাতকরা জাতির পিতাসহ বঙ্গবন্ধুর স্বপরিবারকে হত্যা করেছিল দেশী-বিদেশী শত্রুরা। সেই শত্রুরা এখন বিএনপির উপর ভর করে মাথা চারা দিয়ে উঠছে। আপনারা ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখুন। তার পাশে থাকুন। তার প্রতিনিধি হিসাবে আমার উপরও আপনারা আস্থা রাখুন। আমি আপনাদের সুখে-দুঃখে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। হাজার হাজার মানুষের উপস্থিত প্রমাণ করে আমাকে আপনারা কতটুকু ভালোবাসেন। আপনাদের ভালোবাসাই আমার শক্তি ও প্রেরণা। আপনারা পাশে থাকলেই সকল বিপর্যয় মোকাবেলা করে নৌকার বিজয় সু-নিশ্চিত করতে পারবো।

বুধবার বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পালগিরি বেগম রাবেয়া উ”চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

বিজ্ঞাপন

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন মেম্বারের পরিচালনায় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার, আব্দুল বাতেন সরকার, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান প্রধান, দপ্তর সম্পাদক মনির হোসেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি পলাশ প্রমুখ।

 

এসময় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম, শফিকুল ইসলাম মাস্টার, জাহাঙ্গীর আলম, লিটন মুন্সি, কাজী জহির আলম টগর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ফারুকুল ইসলাম, বিল্লাল হোসেন, মোঃ শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরপ্রধান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন প্রধান, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ মিয়া, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, জেলা পরিষদের সাবেক সদস্য জোবায়ের হোসেনসহ জনপ্রতিনিধি, সুধীজন ও দলীয় নেতাকর্মীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ পালিত ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২