প্রধানমন্ত্রীর জমি ও গৃহ হস্তান্তর

কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং

Reporter
শান্তুু ধর
আপডেটঃ আগস্ট ৮, ২০২৩ | ৮:৪৭
Link Copied Successfully!

মাননীয় প্রধানমন্ত্রীর জমি ও গৃহ হস্তান্তরের বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হাসান।

মঙ্গলবার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আশ্রয়ন প্রকল্পের চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপের মাননীয় প্রধানমন্ত্রীর ভূমি ও গ্রহহীন পরিবারের মাঝে ৯ আগস্ট  ভূমি ও ঘর হস্তান্তরের বিষয়ে প্রেস ব্রিফিং করেন।

এসময় তিনি বলেন, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়নে সারাদেশে ন্যায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ৯ আগস্ট বুধবার কচুয়ায় ৩৮টি পরিবারের মাঝে জমি ও ঘর আনুষ্ঠানিক ভাবে ভার্চুয়াল পদ্ধতিতে হস্তান্তর করবেনমাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘর গুলো হস্তান্তরের মধ্য দিয়ে কচুয়াকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, কচুয়া উপজেলার ৩টি স্থান মনপুরা, নাউলা, চক্রায় ৩৮টি ঘর হস্তাস্তরের জন্য সকল ধরনের প্রস্ততি সম্পন্ন হয়েছে।

প্রেস ব্রিফিংকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রাকিবুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাধারন সম্পাদক সুজন পোদ্দারসহ কচুয়া প্রেসক্লাবের প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

প্রসংগত, কচুয়া বিভিন্ন পর্যায়ে ৫৫টি পরিবারকে ইতিমধ্যে পুর্নবাসন করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রেস ব্রিফিং শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসান প্রেসক্লাবের সাংবাদিকদেরকে নিয়ে নাউলা আশ্রায়ন কেন্দ্র পরিদর্শন করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা