বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত সকলেই বিশ্বাসঘাতক ও মীরজাফর: ড. মহীউদ্দীন খান আলমগীর

Reporter
মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ আগস্ট ৭, ২০২৩ | ৯:২৬
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বড়দৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবন উদ্বোধন ও ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার মাদ্রাসা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি নতুন একাডেমিক ভবন উদ্বোধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুকে হত্যা করে একদল বিশ্বাসঘাতক মানুষ বেঈমান মীরজাফর হিসেবে অধিষ্ঠিত হয়েছে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা বেঈমান ও মির্জাফর। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকারীদের অনেকের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। বাকীদেরও অবিলম্বে বিচারের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে দলের পক্ষে ও নৌকার পক্ষে থেকেই কাজ করতে ঐক্যবদ্ধতার বিকল্প নেই। আগামীতে আবারো জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র প্রধান হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

মাদ্রাসার সভাপতি মো. ফারুকুল ইসলামের সভাপতিত্বে ও সুপার মো. ইকবাল হোসেন মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল খালেক, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ, মাদ্রাসার সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিয়াজী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন লিটনসহ প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসান, ওসি মোহাম্মদ ইব্রাহিম খলিল, জেলা পরিষদের সাবেক সদস্য রওনক আরা রত্না, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজল রেখা, ইউপি সদস্য চাঁন মিয়া, যুবলীগ নেতা মহসিন ফরাজী, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জি. ইব্রাহীম খলিলসহ মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব