হাজীগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায়

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ৭, ২০২৩ | ৬:৩৩
Link Copied Successfully!
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ২০২৩ সালের এইচএসসি ও বিএমটি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায়, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র-শিক্ষাক মিলনায়তনে কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান তৌহিদা আক্তারের সঞ্চালনায় সভাপতির বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ।
সভাপতির বক্তৃতায় তিনি বলেন, এ বিদায় শেষ বিদায় নয়, আবার দেখা হবে। হয়তো দেখা হবে সামনে বসে থাকা আজকের শিক্ষার্থীরা আগামীদিনের শিক্ষক, বিসিএস ক্যাডার’সহ সরকারের উচ্চ পদের কর্মকর্তা হয়ে আসলে। ওই সময় সকলের উত্তরোত্তর সফলতা কামনা করে তিনি বলেন, এইচএসসি পরিক্ষায় ভালো ফলাফল অর্জন করে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হলে অর্থের অভাবে ভর্তি না হতে পারলে কলেজে যোগাযোগ করবে। আমরা কলেজের শিক্ষক পরিষদ কল্যান তহবিল থেকে আর্থিক সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সাহায্য করবো।
অনুষ্ঠানে বক্তৃতা করেন, কলেজের উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যা, পরিচালনা পর্ষদের বিদোৎসাহী সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন রতন, স্বপন কুমার পাল ও অভিভাবক সদস্য শামছুজ্জামান মুন্সী।
শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেন, সহকারী অধ্যাপক নাজমা আক্তার, শ্রীকৃষ্ণ দে, মো. সেলিম পাটওয়ারী, ইংরেজি বিভাগের প্রভাষক ইব্রাহীম গাজী।
এসময় বিদায়ী পরীক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী সাফওয়ান আবরার, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রঞ্জিতা পাল, মানবিক বিভাগের শিক্ষার্থী মো: রাকিবুল হাসান,অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান।
বক্তৃতা শেষে পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিএমটি শাখায় নির্বাচনী পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ১২ জনকে ও জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। এরপর পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক আ ন ম মফিজুর রহমান।
ওই সময় হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মোরশেদ আহমদ মজুমদার, প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা সদস্য মো. দেলোয়ার হোসেন মজুমদার’সহ শিক্ষক-শিক্ষিকা পরীক্ষার্থীরা ও কলেজের অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা