কচুয়ায় বড় ভাইয়ের চলাচলের পথে ছোট ভাইদের বেড়া: নিরাপত্তা চান বাদী-বিবাধী দু’পক্ষই

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৩, ২০২৩ | ৩:১৬
Link Copied Successfully!

কচুয়ায় বড় ভাই ইলিয়াস পাটোয়ারীর চলাচলের পথে ছোট তিন ভাই মো. মজিবুর রহমান, আবু সাঈদ ও আব্দুল হকের বিরুদ্ধে বেড়া দেয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও বড় ভাইকে বিভিন্ন হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে পরিবারের নিরাপত্তা চেয়ে গেলো সোমবার (৩১ জুলাই) ভাই মো. মজিবুর রহমান(৫০), লাভলী বেগম(৪৩), আবু সাঈদ(৫২), আব্দুল হক(৫৫), শাহিন আক্তার(৪৫) ও ভাতিজা সাব্বির (১৮) কে বিবাদী করে চাঁদপুর আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ইলিয়াস পাটোয়ারী সাত ভাইয়ের মধ্যে সবার বড়। সম্পত্তি এখনও ভাগাভাগি না হলেও ছয় ভাই নিজেদের মতো করে নির্মাণ করেছে দালান। স্থানীয় শালিসিদের নিয়ে বসলে ইলিয়াস পাটোয়ারীকে সম্পত্তির একটি অংশে বসতঘর নির্মাণ করতে দেয়। তবে আপত্তি বাঁধে পুকুরের ভাঙা পাড়ে দেয়াল নির্মাণ করতে গেলে। এতে ছোট তিন ভাই ক্ষিপ্ত হয়ে ইলিয়াস পাটোয়ারী ও তাঁর পরিবারকে বিভিন্ন হুমকি দেয় বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে পহেলা সেপ্টেম্বর ইলিয়াস পাটোয়ারীর চলাচলের পথে বেড়া দিয়েছে ছোট তিন ভাই। ঘটনার দিন বিকালেই আবারও চারজনকে বিবাদী করে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ইলিয়াস পাটোয়ারী।

বিজ্ঞাপন

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চান ইলিয়াস পাটোয়ারী।

এ ঘটনায় প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা চান ইলিয়াস পাটোয়ারীর স্ত্রী হাসিনা বেগম।

এ বিষয়ে মামলার বিবাদী মজিবুর রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

তবে কথা হয় মামলার আরেক বিবাদী মজিবুর রহমানের স্ত্রী লাভলী বেগমের সাথে। তিনি জানান, ইলিয়াস পাটোয়ারীর স্ত্রী ও মেয়ে গালাগালাজ করে ও মারতে আসে, তাই নিজেদের নিরাপত্তার জন্য চলাচলের পথে বেড়া দেন তারা। এছাড়াও তাদের পুরনো ঘর সরিয়ে নিলে চলাচলের বেড়া খুলে দিবেন।

এদিক চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগের ভিত্তিতে কচুয়া থানার সহকারী উপ-পরিদর্শক মিলন ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল প্রধান করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা