মতলব পৌরসভা নির্বাচনে ডিএম আলাউদ্দিনকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ঘোষণা

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ সেপ্টেম্বর ১৩, ২০২০ | ১০:৫৩
Link Copied Successfully!

আসন্ন মতলব পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি থেকে আগাম মেয়র প্রার্থী ঘোষণা করা হয়ছে। মতলব পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা করা না হলেও সবার আগে মেয়র প্রার্থী ঘোষণা করেন জেলা জাতীয় পার্টি।মতলব পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে ডিএম আলাউদ্দিনকে চুড়ান্ত করা হয়েছে।চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,আসন্ন মতলব ও ছেঙ্গারচর পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি থেকে মেয়র পদে একক প্রার্থীর নাম চুড়ান্ত করা হয়েছে। তাদেরকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার জন্যও বলা হয়েছে। এদিকে মতলব পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে যার নাম ঘোষনা করা হয়েছে তিনি মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক।এছাড়া তিনি মতলব ক্যামব্রিয়ান স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক।বিগত ১৯৯৩ সাল থেকে জাতীয় পার্টি করে আসছেন।তিনি মতলব ডিগ্রি কলেজ শাখার জাতীয় ছাত্র সমাজের সাধারন সম্পাদক ছিলেন।শিক্ষাগত যোগ্যতা এমএসসি,বিএ,এলএলবি।মেয়র প্রার্থী হিসেবে তিনি মতলব পৌরবাসীর দোয়া ও সর্বাত্বক সহযোগিতা কামনা করেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা