শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ জুলাই ৩১, ২০২৩ | ৯:৫৮
Link Copied Successfully!

আত্মনির্ভরশীলতা ও সুশিক্ষার অনন্য প্রতিষ্ঠান হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে একাদশ শ্রেণির সকল বিভাগের শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ করেছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ।

সোমবার সকালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান তৌহিদা আক্তারের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন অধ্যক্ষ মাসুদ আহমেদ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী এই তিনের সমন্বয়ে হয় শিক্ষার উন্নতি। শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের করণীয় বিষয় তুলে ধরে বলেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিটা শিক্ষার্থী যেন সুশিক্ষা গ্রহণ করে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারে সে জন্য অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন।

বিজ্ঞাপন

অভিভাবকরাও বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। তারা হাজীগঞ্জ ডিগ্রি কলেজের পাঠদান, বায়োমেট্রিক হাজিরা, SMS এর মাধ্যমে ফলাফল প্রদান, গাইড শিক্ষক, কো-কারিকুলাম এ্যাকটিভিটিজ ও কলেজের বিভিন্ন নিয়ম-কানুনের ভূয়সী প্রশংসা করেন।

সমাবেশে ওই সময় বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য শামসুজ্জামান মুন্সী, মজিবুর রহমান তালুকদার, কলেজের উপাধ্যক্ষ মো: আনোয়ার উল্ল্যা, গণিত বিভাগের সহকারী অধ্যাপক বেলাল হোসেন, ব্যবসায় শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক বিলকিছ আরা বেগম, মানবিক বিভাগের সহকারী অধ্যাপক নাজমা আক্তার ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মাকছুদুর রহমান।

ওই সময় কলেজের বিদ্যোৎসাহী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন রতন, বিদ্যোৎসাহী সদস্য স্বপন কুমার পাল’সহ কলেজ শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব