বিরোধীদল নৈরাজ্য সৃষ্টি করে পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায়: মেজর রফিকুল ইসলাম বীরউত্তম

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৯, ২০২৩ | ৭:৪৭
Link Copied Successfully!

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে তৃনমূলের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা করেছে হাজীগঞ্জ উপজেলা যুবলীগ।

শনিবার বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারের শেরাটন রেস্টুরেন্টের হলরুমে উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবালের সভাপতিত্বে ও যুগ্ন-আহবায়ক জাকির হোসেন সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তৃতা করেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

ওই সময় তিনি বলেন, আজকে বিরোধী দল যে আন্দোলন করছে এ আন্দোলন দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তাদের দাবি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সংবিধানের কোথায় লেখা আছে যে একটি দল চাইলেই প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা কোন সংবিধানে নাই। এবং আমরা চাইবো না যদি ভবিষ্যতে কোন ব্যক্তি জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন আমরা কখনো তাকে পদত্যাগের জন্য বলবো না। আমাদের যা কিছু করতে হবে সাংবিধানিক পর্যায়ে করতে হবে। আগামী নির্বাচনে তিনি আবারও প্রধানমন্ত্রী থাকবেন। আগামীতে সুষ্ঠু নির্বাচনের জন্য যা কিছু প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

বিজ্ঞাপন

তিনি তার বক্তব্যে আরও বলেন শীতকাল আশার আগেই শীতের পাখিরা চলে এসেছে। সবাই সতর্ক থাকার আহবান জানান। এছাড়াও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তৃতা করেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন, ৬নং বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শুক্কুর আলম, ২নং বাকিলা ইউনিয়ন যুবলীগ আহবায়ক ইব্রাহিম খান রনি। ৩ নং কালচোঁ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক , ৪ নং কালচোঁ ইউনিয়ন যুবলীগের আহবায়ক শ্যামল, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন, সদর পশ্চিম ইউনিয়নের সভাপতি মনির হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি প্রমুখ।

বক্তারা আগামী সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে তৃনমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ওই সময়, উপজেলা, পৌর, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ’সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব