এসএসসিতে সেরা চাঁদপুরের তিন শিক্ষা প্রতিষ্ঠান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৮, ২০২৩ | ১১:৪২
Link Copied Successfully!

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি)’র ফলাফলে চাঁদপুরের তিন শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ। বিগত বছরগুলোতেও এই তিন শিক্ষা প্রতিষ্ঠান ভাল ফলাফল অর্জন করে আসছে।

শুক্রবার (২৮ জুলাই) ঘোষিত ফলাফল অনুযায়ী জানাগেছে, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহন করেছে ২৩১ জন। পাশের হার শতভাগ। জিপিএ ফাইভ পেয়েছে ১৫৬জন।

হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আরা বলেন, এই ফলাফলে বিষয় শিক্ষক ও শ্রেনী শিক্ষকের অনেক অবদান রয়েছে। শিক্ষকরা আন্তরিক না হলে এই ফলাফল অর্জন করা সম্ভব হত না। এছাড়াও প্রধান শিক্ষক অভিভাবকের ভূমিকা নিয়ে প্রত্যেকটি ক্লাশ তদারকি করেছেন।

বিজ্ঞাপন

মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহন করেছে ২৩৯জন। পাশের হার শতভাগ। জিপিএ ফাইভ পেয়েছে ১৩৯জন। এই প্রতিষ্ঠানের ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন আক্তার।

আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের প্রধান ক্যাম্পাস, ছাত্রী শাখাসহ ৪টি শাখা থেকে এ বছর মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহন করে ৬৮০জন শিক্ষার্থী। পাশের হার ৯৮.৪১%। জিপিএ ফাইভ পেয়েছে ১৮১জন।

এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, পরিচালনা পর্ষদের সার্বিক সহযোগিতা ও শিক্ষকদের আন্তরিকতায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি ভাল ফলাফল অর্জন করে আসছে। যে সব শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে আমি তাদের সর্বাঙ্গিন মঙ্গল কামনা করছি। তারা যেন ভবিষ্যতে আরো ভাল করতে পারে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা