বলাখাল প্রিমিয়ার লীগ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৮, ২০২৩ | ১০:১০
Link Copied Successfully!

বলাখাল আদর্শ ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে বলাখাল প্রিমিয়ার লীগ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

শুক্রবার বিকেলে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল মকবুল আহমেদ ডিগ্রী কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

টিম ম্যানেজার মেহেদী হাসান আল আমিনের দল এফসি সেভেন স্টার, অনিক সাহার এফসি বলাখাল, তুহিন বকাউলের দল এফসি শাপলা, হৃদয় আহাম্মেদর দল এফসি কালিয়াতল বলাখাল প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়।

বিজ্ঞাপন

এর মধ্যে এফসি শাপলা বনাম এফসি বলাখাল ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেন। এই দু’ই দলের মধ্যে তিরিশ মিনিট করে ষাট মিনিটের হাড্ডিহাড্ডি লড়াইয়ে শূন্য শূন্য গোলে খেলা সম্পন্ন হয়।

খেলায় দ্বায়িত্বরত রেফারির সিদ্ধান্ত মতে দু’দলের টাইফেকার হয়। টাইফেকারে এফসি বলাখালের শূন্য গোলে রানারআপ ও এফসি শাপলা এক গোলে এগিয়ে চ্যাম্পিয়ন হয়।

পুরুষ্কার বিতরণ কালে বলাখাল আদর্শ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মনির হোসেন বলেন, আগামীতে বিপিএলের ব্যানারে সকল খেলার দ্বায়িত্ব গ্রহণ করবেন বলাখাল আদর্শ ফ্রেন্ডস ক্লাব। এবং আগামীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

পুরস্কার বিতনকালে উপস্থিত ছিলেন, বলাখাল আদর্শ ফ্রেন্ডস ক্লাবের সাবেক সভাপতি তসলিম আহমেদ শিশির, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: বিল্লাল হোসেন মিজি, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার তুহিন, বলাখাল আদর্শ ফ্রেন্ডস ক্লাবের সাবেক সভাপতি পারভেজ মজুমদার নিশাদ।

অনুষ্ঠান পরিচালনা করেন ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ।

অভ্যর্থনায় ছিলেন, ইমতিয়াজ আহমেদ, ফয়সাল আহামেদ, শাকিল আহমেদ, ছালেহ ইকরাম, ফরহাদ বকাউল, সুমন, ফয়সাল বকাউল, আব্দুর রব, মামুন হোসেন, নাছিম আহমেদ, ইমন হোসেন, সুজন আহমেদ, হাম্মাদ প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা