পুলিশে থেকে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়, আপনারা যাই করবেন তার ব্যাখ্যা নিজের কাছে থাকতে হবে

শাহরাস্তি থানার আয়োজনে বিদায় সংবর্ধনা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ১৬, ২০২৩ | ১০:৩৯
Link Copied Successfully!

শাহরাস্তি থানার আয়োজনে পুলিশে থেকে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়, আপনারা  থানার আয়োজনে চাঁদপুর জেলার বিদায়ী পুলিশ সুপার মিলন মাহমুদ ও পুনাক সভানেত্রী আফসানা শর্মীর বিদায় সংবর্ধনায় অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই রাতে শাহরাস্তি থানা মিলনায়তনে পুলিশ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের সভাপতিত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ খায়রুল আলমের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার।

এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, পুলিশে থেকে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। তারপরও আমি আপনাদের নিয়ে কাজ করে গিয়েছি। আমি চলে যাওয়ার পর আপনারা ভালো জানলে সেটাই হবে আমার জন্য বড় প্রাপ্তি। আধুনিক যুগে পুলিশিং করা অনেক কঠিন। সবাইকে সচেতন হতে হবে। এখন অপরাধ করে লুকানো কঠিন। সমাজে পুলিশ থাকতে হবে, আমাদের কাজ অপরাধী ধরে আদালতে প্রেরণ করা। সঠিক তদন্ত করা। আপনারা যাই করবেন তার ব্যাখ্যা নিজের কাছে থাকতে হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিদায়ী অতিথি পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী বলেন, আমি যা কিছু করেছি পুলিশ সুপার মহোদয়ের অনুপ্রেরণায় সম্ভব হয়েছে। পাশাপাশি পুলিশ অফিসার ভাবীগনের আন্তরিক সহযোগিতার কারণে আমরা পুনাকের কর্মকাণ্ড এগিয়ে নিতে পেরেছি। ভালো কিছু করে থাকলে আমাকে ও আমার পরিবারকে আপনাদের দোয়ায় রাখবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে, শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কচুয়া সার্কেলের পুলিশ পরিদর্শক মারমা সিং ত্রিপুরা, শাহরাস্তি থানার উপপরিদর্শক মোঃ রোকনউদ্দিন, সহকারী উপপরিদর্শক তানিয়া আক্তার, কনস্টেবল মোঃ সাদ্দাম হোসেন প্রমূখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ ) মনিষ কুমার, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান, হাজীগঞ্জ থানার ওসি মোঃ আঃ রশিদ, মতলব দক্ষিণ থানার ওসি সাইদুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় শাহরাস্তি থানা পুলিশ। শাহরাস্তি থানা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এরপর অতিথিবৃন্দ নৈশভোজে অংশ গ্রহণ করেন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব