চিরকুটে লেখা তিনজনের সাথে মৃত্যুর আগে কি ঘটেছিলো জান্নাতের?

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৬, ২০২৩ | ৮:৪৫
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ ইউনিয়নের মাড়কি গ্রামের প্রবাসী গিয়াস উদ্দিনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস।

শনিবার সকালে কীটনাশক পান করার পর তাকে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে অবস্থার অবনতি দেখে কুমিল্লায় রেপার করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে কুমিল্লায় মারা যান জান্নাতুল ফেরদাউস। তবে এ মৃত্যু নিয়ে এলাকায় চলছে আলোচনা সমালোচনা। এদিকে নিজের মৃত্যুর জন্য কুদ্দুস, জুনু ও আরিফকে দায়ী করে একটি চিরকুট লিখে যান জান্নাতুল ফেরদৌস। মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ থানায় নিয়ে যান উপ-পরিদর্শক গুপী নাথ সাহা।

বিজ্ঞাপন

পুরো ঘটনার বর্ণনা দেন গিয়াস উদ্দিনের আরেক ভাইয়ের স্ত্রী। তিনি বলছেন, চিৎকার শুনে জান্নাতের ঘরের সামনে গিয়ে দেখি দরজা বন্ধ। ভিতরে নাজিম, কুদ্দুস, জুনু ও আরিফ ছিল। জান্নাত এসে দরজা খুলে দেয়। পরে জান্নাত জানান, নাজিম তার সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হতে জোরাজোরি করছে। নাজিম ঘরের ভিতরে প্রবেশ করেছে বাকি তিনজন পাহারা দিয়েছে।

গণমাধ্যমের হাতে আশা চিরকুটের বিষয়ে জানতে খোঁজ করা হয় সেই তিন জনকে। তাদের কাউকেই পাওয়া যায়নি। তবে তাদের পরিবার থেকে বলা হচ্ছে নাজিমের সাথে জান্নাতের পরকীয়ার সম্পর্ক রয়েছে। শুক্রবার রাতে কুদ্দুস, জুনু ও আরিফ তাদের হাতেনাতে ধরে। চিরকুটের বিষয়ে জানতে চাইলে তারা জানান, জান্নাত পড়াশোনা জানেন না, এ চিরকুট কে লিখলো?

তবে মৃত জান্নাতের মেয়ে জানান, তার সামনেই শনিবার সকালে এই চিরকুট লিখেছেন তার মা।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে অভিযুক্ত নাজিমের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য রতন ক্যামরার সামনে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।

জানতে চাইলে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব