মতলব উত্তরে দলীয় কর্মী ও সাধারণ জনগনের মাঝে অনুদানের চেক বিতরণ

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ১০, ২০২৩ | ৫:৫৭
Link Copied Successfully!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব সরকার প্রধান। তিনি এমন সরকার প্রধান যিনি কাউকে পেছনে ফেলে রাখেন না। তিনি দুস্থ-অসহায় মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিরাম পরিশ্রম করে চলেছেন। প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা, দুস্থ, বিধবা, অসহায়, বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে এমন কোনও জায়গা নেই যেখানে বঙ্গবন্ধু কন্যার সহযোগিতা নেই। সর্বত্র সকলকে নিয়ে তিনি সামনে এগিয়ে যেতে চান।
সোমবার সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ সভাকক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মতলব উত্তর উপজেলার ১১৫ জন দলীয় কর্মী ও সাধারণ জনগনের মাঝে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিজন ৫ হাজার টাকা অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড.নুরুল আমিন রুহুল এমপি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে দলীয় সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকার জনগনের ভাগ্য উন্নয়নে ও দেশের সার্বিক অগ্রগতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।
বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আঁখি, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, গজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ।
কোরআন তেলাওয়াত করেন, সাদুল্যাপুর ইউপি সদস্য মাহবুবুর রহমান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব