মতলবে পাঁচদিনের মধ্যে ক্লুলেস মামলার আসামীকে গ্রেফতার করেছে চাঁদপুরের পিবিআই

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ জুলাই ৯, ২০২৩ | ৪:৩৫
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তরে নোয়াখালীর গৃহবধূ পলি আক্তারকে হত্যার পাঁচ দিনের মধ্যে ক্লুলেস মামলার আসামী হান্নান মুন্সীকে (৪৪) গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

রোববার দুপুরে চাঁদপুর পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।

বিজ্ঞাপন

 

গ্রেফতারকৃত মূলহোতা হান্নান মুন্সি (88) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার শ্রীকান্তনি গ্রামের আদম আলীর ছেলে।

 

বিজ্ঞাপন

পিবিআই জনায়, একটি চিরকুটের সূত্রধরে হত্যাকান্ড জড়িত হান্নান মুন্সীকে তার নিজবাড়ী থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। রোববার সকালে তারদেয়া তথ্যমতে মোবাইল ফোন ও নিহতের জামাকাপড় উদ্ধার করা হয়। তারা দুজন পরকীয়ায় লিপ্ত ছিল। তবে হান্নান মুন্সী তার চাচাতো ভাইদের সাথে সম্পত্তি বিরোধ থাকায় পলি আক্তারকে হত্যা করে তাদের আসামী বানাতে এই পরিকল্পনা করে। যা চিরকুটে লেখার সাথে প্রমাণিত হয়।

 

গত৫ জুলাই মতলব উত্তরের বাগানবাড়ী সংলগ্ন সালাউদ্দিনের বাড়ীর উত্তর পাশ থেকে ২৮ বছর বয়সী পলি আক্তারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত পলি আক্তার নোয়াখালী জেলার সুধারাম থানার তাজুল ইসলামের মেয়ে। ঘটনার পর তার বড়ভাই মোঃ ফরহাদ হোসেন সোহাগ (৩২ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

 

ওইসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক মোঃ শামীম আহাম্মদসহ আরো অনেকেই।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা