অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবি জানালেন সৈয়দ বাহাদুর শাহ্

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ জুলাই ৬, ২০২৩ | ৮:২৩
Link Copied Successfully!

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেনো ফেয়ার এবং প্রভাব মুক্ত অবাধ নিরপেক্ষ নির্বাচনের জোর দাবি জানান ইসলামিক ফ্রন্ড বাংলাদেশ চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ্।

বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ পৌরসভার ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের হলরুমে পবিত্র হজ পালন শেষে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ আহলে সুন্নাতের ওয়াল জামাতের রাজনৈতিক একক প্ল্যাটফর্ম। সেই সংগঠন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে।

বিজ্ঞাপন

তিনি এ বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আগেও দাবি জানিয়েছি এবারও একই দাবি জানাচ্ছি। নির্বাচনী অনিয়মের কারণে আজকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। নির্বাচনে ভোটকেন্দ্রিক মানুষ হচ্ছে না। সেখানে মানুষ মানুষের ইচ্ছা মোতাবেক ব্যক্তিকে ভোট দেওয়ার পরিবেশ পাচ্ছে না। যার ফলে মানুষ নির্বাচনী বিমুখ হয়ে যাচ্ছে। এবং এ ব্যাপারে বিশ্বের কাছে বাংলাদেশ একটি প্রশ্নে মধ্যে দাঁড়িয়েছে যেনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেনো হয়।

বাংলাদেশের যে সংবিধান রয়েছে, এই সংবিধানের আলোকে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেয়া হয়েছে তা যদি সঠিক ভাবে প্রয়োগ করে তাহলে অবাধ নিরপেক্ষ সুন্দর নির্বাচন উপহার দেওয়া নির্বাচন কমিশনের পক্ষের সম্ভব হবে।

নির্বাচন কমিশন কে তার স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে।

বিজ্ঞাপন

এর আগে সৈয়দ বাহাদুর শাহ্ পবিত্র হজ পালন শেষে বাংলাদেশে আগমন উপলক্ষে ও নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখা ও পৌর শাখা, হিজবুর রাসূল(সা:) কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত চাঁদপুর জেলা শাখার সভাপতি নাজমুল হক আখন্দ, সহ-সভাপতি মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, চাঁদপুর জেলা শাখার ইসলামিক ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ মফিজুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন মিয়াজী, শাহরাস্তি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা