হাজীগঞ্জে সাত বছর পর হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে পিবিআই

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ জুলাই ৫, ২০২৩ | ৪:১৪
Link Copied Successfully!

হাজীগঞ্জে সাত বছর পর কামরুল হত্যা মামলার পলাতক আসামী সুজন সরদার(৩০)কে গ্রেফতার করেছে পিবিআই।

সোমবার রাতে পুলিশ সুপারের দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক কবির আহাম্মদ এর নেতৃত্বে পিবিআই চাঁদপুর এর একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত সুজন সরদার হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের মাতৈন সরদার বাড়ীর মৃত সিরাজুল ইসলাম সরদারের ছেলে।

বিজ্ঞাপন

গ্রেফতারের পর সুজন সরদারকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পিবিআইয়ের দেয়া তথ্য মতে, গেলো ২০১৬ সালের ফেব্রুয়ারী মাসে হাজীগঞ্জ ৫নং সদর ইউনিয়নের মাতৈন সরদার বাড়ী বাঁশ ঝারের মধ্যে হাত পা বাঁধা ও গলায় ফাঁস লাগানো বাঁশের সাথে ঝুলানো অবস্থায় কামরুলের মৃতদেহ পাওয়া যায়।

এ ঘটনায় মৃত কামরুলের ফুফাত ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে সিআইডি মামলাটি তদন্ত শেষে ফাইনাল রিপোর্ট দাখিল করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালতে মামলাটি পিবিআই চাঁদপুরকে তদন্ত করার নিদের্শ প্রদান করেন। অবশেষে চাঁদপুর পিবিআই তথ্য প্রযুক্তির সহায়তায় প্রধান আসামীকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব