চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৮, ২০২৩ | ১১:১৮
Link Copied Successfully!

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরব দেশ সমূহের সঙ্গে মিল রেখে চাঁদপুর জেলার প্রায় অর্ধশতাধিক গ্রামে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের মাধ্যমে আনুষ্ঠানিকতা পালন হচ্ছে। বৃষ্টির কারণে কিছুটা সময় বিলম্ব করে অধিকাংশ ঈদের নামাজের জামায়াত মসজিদে অনুষ্ঠিত হয়।

বুধবার (২৮ জুন) সকাল ৯টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় ফরিদগঞ্জ উপজেলার টোরামুন্সির হাট জামে মসজিদে। এতে ইমামতি করেন মাওলানা এএসএম রহমত উল্যাহ।

এর আগে সকাল সাড়ে ৮টায় হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবরা শরীফের পীর আরিফ চৌধুরী। সেখানে মাঠেই ঈদের নামাজে অংশগ্রহন করেন প্রায় ৪শতাধিক মুসল্লী।

বিজ্ঞাপন

এছাড়াও দরবার শরীফে পৃথক জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এতে ইমামতি করেন দরবার শরীফের পীর জাদা ড. মুফতি বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী। এই জামায়াতে অংশগ্রহন করেন ৫শতাধিক মুসল্লী।

সাদ্রা দরবার শরীফে ঈদ জামাতে অংশগ্রহনকারী মুসল্লী আব্দুল্লাহ ও রহমান মিয়া জানান, বৃষ্টির কারণে একটু পরে হলেও খুবই সুন্দর পরিবেশে নামাজ আদায় করেছেন। আবহাওয়া অবস্থা পর্যবেক্ষণ করে তারা কোরবানির কাজ সম্পন্ন করবেন।

ঈদের জামায়াত অনুষ্ঠিত হওয়ার পর ড. মুফতি বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী গনমাধ্যমকে জানান, ১৯২৮ সাল থেকে আমার দাদা আল্লামা শায়েখ ইসহাক (রহ.) এর চিন্তা চেতনা থেকে বের হয়ে আসা এই নিয়মে ঈদ উদযাপন করে আসছি। বলতে পারি আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে করছি। কারণ সৌদি আরবও বিশে^র অন্য দেশের সাথে যোগাযোগ করে তারিখ নির্ধারণ করেন। আজকে বিশে^র ৪৭টি দেশ ঈদুল আজহা উদযাপন করছে। আগাম ঈদ নয়, আরব দেশ সমূহের সাথে আমাদের দেশেও একসঙ্গে সবাই ঈদ উদযাপন করতে পারি কিনা এই বিষয়ে বিজ্ঞ আলেমদের নিয়ে আলোচনা করা যায়।

বিজ্ঞাপন

জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের মরহুম পীর আল্লামা শায়েখ মাওলানা ইসহাক (রহ) এর অনুসারীরা বিগত ৯৫ বছর ধরেই প্রথম চাঁদ দেখার ভিত্তিতে রোজা পালন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। পর্যায়ক্রমে চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় এই মতবাদের অনুসারী সংখ্যা বাড়ছে।

আজ ঈদ উদযাপন করা গ্রামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মণিহার, বড়কূল, অলিপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বদরপুর, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাসারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মোহনপুর, এখলাশপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রাম। এছাড়াও এসব উপজেলার অনেক গ্রামের আংশিক মুসল্লীরা ঈদের নামাজ আদায় করেছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশ অচল হওয়ার পথে: মাহবুব আলম মতলবের কালিয়াশ গ্রামে হতদরিদ্রের বসত ঘর পুড়ে ছাই টামটা দঃ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সরকারের সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: সভাপতি আয়েত আলী ভূঁইয়া হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটে ইমন এক্সপোর্ট গ্যালারির মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে কচুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বেগম মসজিদ মাদ্রাসার সীরাত প্রতিযোগিতায় ল্যাপটপ-সাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন