চাঁদপুরে অস্ত্র বানানোর সরঞ্জামসহ তিন ডাকাত গ্রেফতার

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ জুন ২৪, ২০২৩ | ১২:৩৮
Link Copied Successfully!

চাঁদাপুর জেলার মতলবে ১টি দুইনলা বন্দুক, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামাদিসহ ৩ জন ডাকাত দলের সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

 

শনিবার (২৪ জুন ২০২৩) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

বিজ্ঞাপন

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে মতলবের এখলাছপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি বাড়িতে তল্লাশী করে ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি দুইনলা বন্দুক, ০১টি রামদা, ০১টি চাইনিজ কুড়াল, ০৩ টি ছুরি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামাদিসহ ৩ জন ডাকাত দলের সদস্যকে আটক করা হয়।

 

বিজ্ঞাপন

আটককৃত ব্যক্তিরা হলেন মোঃ আরিফ হোসেন, (২৩), সাব্বির হোসেন, (১৯) ও ইমন হোসেন, (১৯)। তারা সবাই এখলাসপুর গ্রামের বাসিন্দা।

 

লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান বলেন, একটি সঙ্ঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময়ে মোহনপুর হতে নারায়ণগঞ্জ পর্যন্ত চলাচলকারী লঞ্চ, বলগেট, কার্গোজাহাজসহ বিভিন্ন নৌযানে ডাকাতি করত এবং অস্ত্র তৈরি করে বিভিন্ন ডাকাত দলের সদস্যদের কাছে বিক্রি করত এসব অস্ত্র।

 

তাদের বিরুদ্ধে মতলব মডেল থানায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

 

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব