কচুয়ায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter
শান্তু ধর প্রতিনিধি
আপডেটঃ জুন ২৩, ২০২৩ | ৯:২৩
Link Copied Successfully!

বর্ণাঢ্য আয়োজনে কচুয়ায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২৩ জুন) বিকালে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও দুপুরে দলীয় কার্যলয়ের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরীর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে পৌর এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশিরের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বাটার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরীর, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, সাবেক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার বাহার, আওয়ামী লীগ নেতা আহসান হাবীব প্রানজল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রাণধন দেব প্রমুখ।

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মৃুনাজাত করা হয়। পরে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্র্ষিকী উদযাপন করা হয়। এসময় কচুয়া উপজেলা আওয়ামী লীগ, সকল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায়  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব