
পাঁচ’শ পিস ইয়াবা’সহ মকিমাবাদের হাবীব আটক
Link Copied Successfully!


হাজীগঞ্জ পৌরসভা বলাখাল থেকে মো. হাবীব খান (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আড়াইটার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভা ২নং ওয়ার্ড বলাখালে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক প্রভাকর বড়ুয়া ও সহকারী উপ-পরিদর্শক রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে অবস্থান নেয়।
ওই সময় বলাখাল যাত্রী ছাউনির সামনে থেকে পাঁচ’শ পিস ইয়াবা ট্যাবলেট’সহ হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের সর্দার বাড়ির মো. ইউনুস খানের ছেলে মো. হাবীব খানকে আটক করে পুলিশ।


হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হবে।
E/N








