
হাজীগঞ্জ উপজেলা ইস্কনের আয়োজনে রথযাত্রা
Link Copied Successfully!

সনাতন ধর্মবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষ্যে হাজীগঞ্জে উৎসবমূখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়েছে ভক্তবৃন্দ। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব মহাজোট, ছাত্র মহাজোট হাজীগঞ্জ উপজেলার মহাজোটের সভাপতি গনেশ আইচ, সাধারণ সম্পাদক সুজন সরকার, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বাসু দেব, যুব মহাজোটের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক প্রেমিক সাগর ও উপজেলা হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক পলাশ সরকারের সার্বিক সহযোগিতায় জগন্নাথ দেবের রথ টানার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার এ উৎসব শুরু হয়। এ রথটি এশিয়া মহাদেশের দ্বিতীয় রথ উৎসব। রথযাত্রা উৎসবে শামিল হয়েছে হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ।
মঙ্গলবার বিকালে উপজেলার উচ্চাঙ্গা ইস্কন মন্দির হইতে রথ টেনে সেচ্ছাসেবী টিম মকিমাবাদ অভয় নগর পৌর শশানে নিয়ে আনা হয়। তাছাড়া সংগঠনটির নেতৃত্ববৃন্দ পরবর্তীতে শ্রী শ্রী রাজা লক্ষী নারায়ণ জিউর আখড়া মন্দিরে রথযাত্রা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হাজীগঞ্জ উপজেলা শাখা।








