
চিরনিন্দ্রায় শায়িত হলেন খায়রুল আলম পারভেজ


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও হযরত মাদ্দাখাঁ র. মসজিদ ও মাজার এর মোতাওয়াল্লী কাজী খায়রুল আলম পারভেজ আর নেই।
সোমবার রাত সাড়ে ১১ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্নানিল্লাহি ওইন্নাইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স ছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ১ ছেলে ১ মেয়েসহবহু গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ যোহর আলীগঞ্জ হযরত মাদ্দাখাঁ মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে মসজিদের পাশের গোরস্থানে দাফন করা হয়েছে।


জানাজার নামাজে স্মৃতিচারণ করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজির, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো: মাঈনুদ্দিন, পৌর মেয়র আসম মাহবুব উল আলম লিপন, কেন্দ্রীয় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম খুশু, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুন, আহলেসুন্নাত ওয়াল জামায়াত নেতা আবু জাফর মো: মাঈনুদ্দিন, পৌর কাউন্সিলর আজাদ মজুমদার, হাজীগঞ্জ বড় মসজিদের কর্মকর্তা প্রিন্স শাকিল আহমেদ প্রমুখ।
এ সময় মরহুমের ছেলে মোস্তাফিজুর রহমান নয়ন পরিবারের পক্ষ থেকে বক্তব্যে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
জানাজার নামাজের ইমামতি করেন হযরত মাদ্দাখাঁ র. এর ইমাম ও খতিব মুফতি ফজলুল কাদের বাগদাদী।
জীবদ্দশায় তিনি জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি, হাজীগঞ্জ উপজেলা আহলেসুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি ও হযরত মাদ্দাখাঁ( র.) মসজিদের মোতায়াল্লী, হাজীগঞ্জ উপজেলা সমবায় সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে কেন্দ্রীয় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম খুশুসহ চাঁদপুরের জাতীয় পার্টি ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
E/N








