ট্রাইবেকারে হাজীগঞ্জ পৌরসভাকে হারিয়েছে ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ জুন ১৮, ২০২৩ | ৯:০১
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা পর্যায়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

রোববার বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় হাজীগঞ্জ পৌরসভা বনাম ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ফাইনাল ম্যাচটি। খেলার নির্ধারিত সময়ে এক-এক গোলে ড্র হলে ট্রাইবেকারে গড়ায় ম্যাচটি। পরে ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের রক্ষণশীল গোল কিপারের ফেরানো দুই কিকে জয় পায় গেলো বছরের রানর্সআপ দল ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন।

পরে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণদের নেতৃত্বে আমরা সফলতার মুখ দেখছি। আগামীদিনে যেকোনো পর্যায়ে তরুণদের সুযোগ দেওয়া হবে।

ওই সময় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দু’দলকেই অভিনন্দন জানান এমপি।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক জাহিদ হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুণ, উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. জসিম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা