সুহিলপুর উবি’র তিন তলা ভবন ও রামকানাই উবির চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন

Reporter
হোসেন বেপারী
আপডেটঃ জুন ১৮, ২০২৩ | ৭:৪৩
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের তিলতলা একাডেমিক ভবন ও বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

 

রোববার সকালে উপজেলার সুহিলপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আহসান হাবীব অরুণের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে তিনতলা ভবনের উদ্বোধন করেন মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

বিজ্ঞাপন

 

ওই সময় এমপি বলেন, মোটরসাইকেল নয় সাইকেল বহরে আমাকে অনুষ্ঠান পর্যন্ত নিয়ে এসেছে এ প্রথম।

 

বিজ্ঞাপন

একই দিন দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি।

 

অনুষ্ঠানে ওই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, এমপির সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মো. জসিম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, ৭নং বড়কূল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.হাশেম, ৩নং কালচো উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি প্রমুখ।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা