
হাজীগঞ্জে আট কেজি গাঁজা’সহ কুমিল্লার পলাশ আটক


হাজীগঞ্জে আট কেজি গাঁজা সহ কুমিল্লা জেলার মোহাম্মদ পলাশ (২৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে হাজীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড এনায়েতপুর সাইনবোর্ড এলাকা থেকে আটক করা হয় এ মাদক কারবারিকে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. ইউনুছ সঙ্গীয় ফোর্স নিয়ে এনায়েতপুরে অবস্থান নেয়।


পরে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের দক্ষিণ পাশের রাস্তার উপর থেকে একটি কফি কালারের ট্রলি ব্যাগে করে আট কেজি গাঁজা সরবরাহের সময় কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার রাজমঙ্গলপুর গ্রামের মৃত অহিদ মিয়ার ছেলে মোহাম্মদ পলাশ (২৫) কে আটক করে।
জব্দকৃত আট কেজি গাঁজার বর্তমান বাজার মূল্য এক লাখ ৬০ হাজার টাকা।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হবে।








