রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচনে

অভিভাবক সদস্য পদে ১১ জনের মনোনয়নপত্র সংগ্রহ

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ জুন ১১, ২০২৩ | ৬:১৬
Link Copied Successfully!

রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে এলাকাবাসীর আন্দোলন, শিক্ষার্থীদের ক্লাস বর্জন’সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলো এক বছর চলছে আলোচনা সমালোচনা।

সব আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে ছয় বছর পর গেলো ৫ জুন ঘোষণা করা হয় নির্বাচনী তফসিল।

নির্বাচনী তফসিল ঘোষণা অনুযায়ী রবিবার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন প্রার্থীরা। যা চলবে ১৩ জুন বিকাল চারটা পর্যন্ত।

বিজ্ঞাপন

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের প্রথমদিন রোববার সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার ও সহকারী প্রদান শিক্ষক শাহ-জামালের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১১জন অভিভাবক সদস্য পদপ্রার্থী।

তারা হলেন, শাহ জাহান (বিএসসি), মহিন উদ্দিন, সোহেল রানা, মজিবুর রহমান, বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সদস্য মঞ্জুর আলম মুন্সী, সাবেক ইউপি সদস্য মরহুম আবদুর রবের ছেলে অহিদুর রহমান, মজুমদার বাড়ির ফয়েজ মজুমদার উজ্জ্বল, নোয়াদ্দা গ্রামের পাটোয়ারী বাড়ীর মরহুম আবু জাফর ওরফে জাফু মিয়ার ছেলে মিজানুর রহমান, মো. হান্নান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে নয়ন আক্তারের পক্ষে শাহ পরান সৈকত ও লিপি আক্তার।

সকল প্রার্থীরাই চান সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা পর্ষদের একটি সুন্দর কমিটি। এতে সকল অভিভাবকের দোয়া ও সহযোগিতাও কামনা করেন প্রার্থীরা।

বিজ্ঞাপন

২০১৮ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের। সেই কমিটির মেয়াদ শেষ হয় ২০২০ সালের ১৭ই মে। এবার নতুন কমিটির জন্য ঘোষণা করা হয়েছে নির্বাচনী তফসিল। ১১-ই জুন রোববার থেকে ১৩জুন মঙ্গলবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিবেন প্রার্থীরা। এরপর ১৫-ই জুন বৃহস্পতিবার যাচাই বাঁচাই, ১৮-ই জুন রোববার প্রত্যাহার ও ৫-ই জুলাই অনুষ্ঠিত হবে নির্বাচন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব