চাঁদপুরে গ্যাঙ্গ ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ জুন ৮, ২০২৩ | ১২:০২
Link Copied Successfully!

চাঁদপুর-লাকসাম রেলপথের শহরের ওয়ারলেছ মুন্সীবাড়ী এলাকায় গ্যাঙ্গ ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে তাফাজ্জল গাজী (৭০) নামে প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুন) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে চাঁদপুর থেকে ট্রেনের বগিটি লাকসাম যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

তাফাজ্জল গাজী সদর উপজেলার দক্ষিণ তরপুরচন্ডী গ্রামের মৃত রুস্তম গাজীর ছেলে। তিনি শ্রবণ প্রতিবন্ধী ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা ইমরান গাজী জানান, গ্যাঙ্গ ট্রেনের ওই বগিটি যাওয়ার সময় লাইন দিয়ে হাটতে ছিলেন তাফাজ্জল গাজী। ট্রেনটি হুইসেল দিলেও তিনি শুনতে পাননি। যার কারণে ওই বগির ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস হাসপাতালে এসে ময়না তদন্তের জন্য লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

বিজ্ঞাপন

 

হাসপাতালে ডিউটি রত চিকিৎসক ডাঃ কাজল জানান, বৃদ্ধকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। তাকে ইসিজি করার পর দেখা যায় তিনি বেঁচে নেই।

 

নিহতের স্ত্রী পেয়ারা বেগম জানান, তাঁর স্বামী মানসিক রোগী। কানে কম শুনে এবং কথাও বলতে পারে না প্রতিবন্ধী । তাদের ৩ মেয়ে রয়েছে। বর্তমান পৌর মেয়রের বাড়ির পাশে দক্ষিণ তরপুরচন্ডি কাজী বাড়িতে থাকেন তারা।

 

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরদা উল্লাহ বাহার বলেন, সদর মডেল থানার ওসি ঘটনাটি আমাকে জনিয়েছেন। হাসপাতাল থেকে জিআরপি থানার পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনী পক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্ত করা হবে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা