চাঁদপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ জুন ৫, ২০২৩ | ৩:৩৮
Link Copied Successfully!

চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোডে গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে জামাল খান (৬৫) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৫জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ওই একটি বাড়িতে থাকা জয়তুন গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

জামাল খান চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের তরপুরচন্ডী গ্রামের খান বাড়ির মৃত হাফিজ খানের ছেলে। তিনি পেশায় গাছ কাটার শ্রমিক।

বিজ্ঞাপন

গাছ কাটার সাথে থাকা আরেক শ্রমিক আল আমিন বলেন, আমরা তিনজন সকালে ওই বাড়িতে গাছ কাটতে আসি । জামাল খান গাছের ডাল কাটতে উঠে হঠাৎ করে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। পরে আমরা লাশ বাড়িতে নিয়ে আসি।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সুশান্ত কুমার বিশ্বাস বলেন, ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় আনা হয়। চিকিৎসা দেয়া হলে কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, এই ঘটনার বিষয়ে কেউ আমাদেরকে জানায়নি। তবে পরিবারের লোকদের কোন অভিযোগ না থাকলে তাতেতো আর কোন সমস্যা নেই। অভিযোগ ফেলে আমরা আইনী ব্যবস্থা গ্রহণ করব।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা