স্মার্ট বাংলাদেশ হলো সব নাগরিক স্মার্ট হবে: শিক্ষামন্ত্রী

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ জুন ৩, ২০২৩ | ৫:৫৩
Link Copied Successfully!

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে কেমন বাংলাদেশ গড়বার কথা বলেছেন। স্মার্ট বাংলাদেশ। এটার মানে কিন্তু সুন্দর জামা কাপড় পড়া নয়। স্মার্ট বাংলাদেশ হলো সব নাগরিক স্মার্ট হবে। চিন্তায়, কাজে, হৃদয়ে, সহমর্মিতায়, পরমতসহিষ্ণুতা, দক্ষতায়, বিজ্ঞান ও প্রযুক্তি, মানুষের পাশে দাঁড়ানো মানবিকতায়, ও সততায় স্মার্ট। তাহলেই স্মার্ট নাগরিক, সরকার, অর্থনীতি ও সমাজ তৈরী হবে। বঙ্গবন্ধুর কন্যার সে ধারণা থেকেই আমরা সবাই স্মার্ট বাংলাদেশ গড়তে চাই।

শনিবার (৩ জুন) বিকেলে চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং সপ্তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের এসব প্রতিযোগিতার পরিসংখ্যা দেখলাম কুইজ প্রতিযোগিতায় ৪১০জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। আর বিজ্ঞান ভিত্তিক প্রকল্প প্রদর্শন সিনিয়র গ্রুপে ৩৯ কলেজ থেকে ৩১৪জন এবং প্রকল্প প্রদর্শনে জুনিয়র গ্রুপে ১৪২ উচ্চ বিদ্যালয় থেকে ৪৩৮জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। অর্থাৎ এই প্রতিযোগিতা পুরো জেলায় একটি জাগরণ সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গবেষণা করে উদ্ভাবন বাড়াতে হবে। একই সাথে উদ্ভাবনের বাস্তব প্রয়োগ এবং তা মানবকল্যাণের জন্য নিশ্চিত করতে হবে। আমরা প্রত্যাশা করি আমাদের প্রজন্মের উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করবে সারা বিশ^।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. অসিত বরণ দাশ।

বক্তব্য শেষে কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান ভিত্তিক প্রকল্প প্রদর্শনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলেদেন শিক্ষামন্ত্রী।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সুধীজন।

দুইদিন ব্যাপী এই মেলার আয়োজন করেছে চাঁদপুর জেলা প্রশাসন, তত্ত্বাবধানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এবং পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

এর আগে শুক্রবার (২ জুন) সকাল ১০টায় একই বিদ্যালয় প্রাঙ্গনে পিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা