ছেংগারচর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নুরুল হক ও জাপার সেলিম

Reporter
সুমন আহমেদ , মতলব উত্তর
আপডেটঃ জুন ১, ২০২৩ | ৭:৫৭
Link Copied Successfully!
মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার তফসিল ঘোষনা হওয়ার পর থেকে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের প্রচারনা শুরু হয়েছে। নিজেদের জানান দিচ্ছেন প্রার্থীরা। কেউ গনসংযোগ করে, কেউ ব্যানার ফেস্টুন সাটিয়ে আবার কেউবা সামাজিক যোগাযোগের মাধ্যমে।
বিএনপি নির্বাচনে অংশ না নিলেও ক্ষমতাশীন আ’লীগ, জাতীয় পার্টিসহ অন্যান্য দল থেকে বেশ কয়েকজন মেয়র পদে প্রার্থী হতে পাড়ে। সম্ভাব্যদের তালিকায় এখন পর্যন্ত আ’লীগের ১৬জন, জাতীয় পাটির ১ জন ও স্বতন্ত্রের ১জনের নাম শোনা যাচ্ছে। স্বতন্ত্রের সমাজ সেবক নুরুল হক সরকার ও জাপা থেকে পৌর জাপার সভাপতি সেলিম মোল্লা।
স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার বলেন, আমার স্ত্রী আমেনা বেগম ছেংগারচর পৌরসভার ২ বারের মেয়র ছিল। সাধারণ মানুষের বিপদে আপদে আমি পাশে ছিলাম। সাধারণ মানুষের ভালোবাসা ও দোয়া আছে। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমি জয়ের জন্য শতভাগ আশাবাদী। তাই প্রশাসনের কাছে সুষ্ঠু নির্বাচনের দাবী জানাচ্ছি।
অপর দিকে সেলিম মোল্লা ছেংগারচর পৌর জাপার সভাপতি ও দলের ত্যাগী নেতা। দীর্ঘদিন ধরে দলের সুখে দুঃখে দলের ও জনগনের পাশে রয়েছেন। তাই দল থেকে আগেই নির্ধারণ করা হয়েছে পৌর নির্বাচনে জাপার দলীয় মনোনয়ন তাকে দেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে সেলিম মোল্লা বলেন, আমি অসহায় দুস্থ ও মেহনতী মানুষের পাশে আছি এবং থাকবো। আ’লীগ ও বিএনপিকে মানুষ আর বিশ্বাস করে না। সাধারণ মানুষ এখনও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের লাঙ্গলকে ভালোবাসে। তিনি আরো বলেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমার জয় নিশ্চিত। তিনি সকলের কাছে দোয়া ও সর্মথন চেয়েছেন।
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব