
গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন


সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ৯ নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়ার আয়েজন করা হয়েছে ।
উপজেলা বিএনপি’র সদস্য মাহবুবুর আলম বাচ্চুর সভাপতিত্বে মালিগাঁও হাফিজিয়া নূরানী মাদ্রাসায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী জসীমউদ্দীন, বিএনপি নেতা ইব্রাহিম খলিল , মাহফুজুর রহমান নিপু, আব্দুল আজিজ, আবু তাহের তালুকদার, কামরুজ্জামান সেলিম, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক শেখ আব্দুল আহাদ লিয়াক, ইউনিয়ন যুবদলের সভাপতি মাহিনদ্দিন মাইনু, যুবদল নেতা জিসান আহমেদ, কামাল হোসেন প্রমূখ।


উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও মুনাজাত শেষে হাফেজিয়া ও নুরানী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পানি ও খাবার বিতরন করা হয়।
উল্লেখ্য, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউজে বিপথগামী কিছু সেনা সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন। তাই বিএনপি সোমবার আলোচনাসভার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়েছে।
E/N








