হাজীগঞ্জ ডিগ্রি কলেজে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ মে ২৮, ২০২৩ | ৬:০৫
Link Copied Successfully!

বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র শিক্ষক মিলনায়তনে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মাকছুদুর রহমানের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন অধ্যক্ষ মো: মাসুদ আহাম্মদ।

ওই সময় তিনি ‘জুলিও কুরি’ পুরস্কারের ইতিহাস তুলে ধরে বলেন, এ পুরস্কারটি নোবেল পুরস্কারের সমমানের। বাংলাদেশের মুক্তিযোদ্ধ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনবদ্য অবদানের জন্য বঙ্গবন্ধুকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

বিজ্ঞাপন

অন্যান্যদের মাঝে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মো আনোয়ার উল্যা, সহকারী অধ্যাপক মো: সেলিম।

শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী সকল শহিদ’সহ গনতান্ত্রিক আন্দোলনে ও শান্তি প্রতিষ্ঠায় যারা জীবন উৎসর্গ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক আ.ন.ম. মফিজুর রহমান।

ওই সময় সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা