রাজধানীতে বিএনপি ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া: গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২৩, ২০২৩ | ৫:৫৭
Link Copied Successfully!

রাজধানী সায়েন্সল্যাবে পদযাত্রা কর্মসূচি ঘিরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

এর আগে ধানমন্ডি আবাহনী মাঠের কাছ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা শুরু হয়।  পদযাত্রাটি সিটি কলেজের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে।  এ সময় বিএনপি ও পুলিশের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া শুরু হয়।

বিএনপির পদযাত্রা ঘিরে আগে থেকেই সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় পুলিশ। মিছিলটি সেখানে এলে সড়কে ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চান। এতে প্রথমে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। তখন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বিএনপি নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে। পরে বিএনপির কর্মীরা পার্শ্ববর্তী একটি গলি থেকে মিছিল নিয়ে সড়কে অবস্থান নেয়। এ সময় তারা একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয়। বাসটিতে অগ্নিকাণ্ডের পর পানি নিয়ে পুলিশ সদস্যদের আগুন নেভাতে দেখা গেছে।

এ ঘটনায় ধানমন্ডি, সায়েন্সল্যাব ও নিউমার্কেট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আমরা খবর পেয়েছি সায়েন্সল্যাবে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে এই মুহূর্তে আমরা ইউনিট পাঠাতে পারছি না ঘটনাস্থলে। কারণ ওইখানে সংঘর্ষ চলছে।

বিজ্ঞাপন

রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, পদযাত্রা থেকে কিছু ছেলে পুলিশের ওপর চড়াও হয়। তারা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় ব্যানারের লাঠি নিয়ে তারা পুলিশকে মারধর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পুলিশ লাঠিচার্জ করে। এরমধ্যেই একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয় তারা। সংঘর্ষে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু