ব্যবসায়ী সমিতি নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ মে ২০, ২০২৩ | ৫:২৪
Link Copied Successfully!
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোটার তালিকা হালনাগাদ করার দাবিতে প্রায় দু’ঘন্টা সড়ক অবরোধ করেছে নির্বাচনে অংশগ্রহণকৃত প্রার্থীদের একাংশের সমর্থকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ বন্ধ করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
এরপর পরই জরুরী সংবাদ সম্মেলন ডেকে অনির্দিষ্টকালের জন্য বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন ইকবালুজ্জামান ফারুক।
শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশন ইকবালুজ্জামান ফারুক জানান, যারা সম্মান করে চেয়ারে বসিয়েছে তারাই এখন অসম্মান করছে। এ পরিস্থিতিতে নির্বাচন কার্যক্রম পরিচালনা করা সম্ভব না।
নির্বাচন কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল থেকে প্রতীক বরাদ্দের কথা ছিলো। নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু করলেও ৪৫ মিনিটের মাথায় কয়েকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিছু উশৃংখল লোকজন নিয়ে এসে নির্বাচন সংক্রান্ত কাগজপত্র ছুড়ে ফেলে দেয়। এবং নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী কার্যালয় ত্যাগ করতে বাধ্য করে।
এদিকে মহাসড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও স্থানীয় প্রশাসন এসে পরিস্থিতি নিরন্ত্রণ করে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা