হাজীগঞ্জে পরকিয়ার জেরে কীটনাশক পানে যুবকের মৃত্যু 

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ মে ১৫, ২০২৩ | ৪:৫৯
Link Copied Successfully!
হাজীগঞ্জ উপজেলায় জয় দাস (১৯) নামে এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছে।
সে উপজেলার ৯নং উত্তর গন্ধব্যপুর ইউনিয়নের হরিপুর  ভোলার মায়ের বাড়ীর হরিদাসের ছেলে।
রবিবার সন্ধ্যায় বাড়ির নিজ ঘরে কীটনাশক পান করলে স্থানীয়রা তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরন করলে পথেই তার মৃত্যু হয়।
ঘটনার বিবরনে জানা যায়, জয় দাস সেলুনে কাজ করতো। রবিবার সন্ধ্যায় সে বসতঘরে  কীটনাশক (বিষ) জাতীয় দ্রব্য পান করে ছটপট করতে থাকে। সে সময় পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারে।  বাড়ির লোকজনের সহায়তায় তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে ভিকটিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। আত্মীয়-স্বজনরা কুমিল্লা মেডিকেলে এম্বুলেন্স যোগে যাওয়ার পথে কুমিল্লা লালমাই পৌঁছালে সে মৃত্যুবরণ করে। আত্মীয়-স্বজন ভিকটিমের লাশ বাড়িতে ফেরত নিয়ে আসেন।  রাতেই সনাতন ধর্মীয় রীতিনীতি অনুযায়ী পারিবারিক শ্মশানে আগুনে পুড়িয়ে  লাশের শেষ কীর্তি সম্পন্ন করা হয়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক নুরুল আলম জানান,  জয় দাস শাহরাস্তি থানাধীন প্রবাসী ব্যক্তির স্ত্রীর সহিত পরকীয়া প্রেমে লিপ্ত ছিল। পরিবারের লোকজন পরকীয়া প্রেমের সম্পর্ক জানতে পেরে তাকে সংশোধনের চেষ্টা করে, তাই সে অভিমানে কীটনাশক (বিষ) পান করে।
স্থানীয় ইউপি সদস্য আক্তার হোসেন জানান, আত্মহত্যার খবর সকালে পেয়েছি। তারা আমাদের না জানিয়ে লাশ পুড়িয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত সহকরে দেখা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা