
বলাখালে ব্যবসায়ীদের সাথে ক্রেতা সেজে নারীর প্রতারণা


বলাখালে ব্যবসায়ীদের সাথে ক্রেতা সেজে এক নারী প্রতারণা করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে।
রবিবার সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজারের বিভিন্ন দোকানীর সাথে প্রতারণা করেন প্রবাসীর স্ত্রী জান্নাত(২৫)। নারীর প্রতারণার বিষয়টি বুঝতে পেরে বাজারের ব্যবসায়ীরা তাকে আটক করে এবং পুলিশ’কে অবগত করেন।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার তদন্ত(ওসি) নজরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে। এবং ঘটনার বর্ণনা জেনে ওই নারীকে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।


জানাগেছে, হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের কাজীরগাঁও সর্দার বাড়ীর বাহারাইন প্রবাসী ফয়াসলের স্ত্রী এবং ৬নং বড়কুল ইউনিয়নের বেলচোঁ মাদ্রাসা সংলগ্ন সর্দার বাড়ীর রুহুল আমিনের মেয়ে জান্নাত।
বাজারে অন্যান্য ব্যবসায়ীরা জানান, এই মহিলা বিভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন সময় দোকানির কাছ থেকে সদায় ক্রয় করে লাপাত্তা হয়ে যায়। তেমনি আজও মধ্যে বলাখাল পন্ডিত বাড়ীর কামরুলকে বোকা বানিয়ে শালি পরিচয় দেয়। এবং তাকে দোকানির কাছে শো করে টাকা নিয়ে আসার কথা বলে লাপাত্তা হয়ে যায় এই নারী।
বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা মিয়াজি জানান, অভিযুক্ত এই জান্নাত বিভিন্ন সময় বাজারে বিভিন্ন দোকানীর কাছ থেকে সদায় ক্রয় করে টাকা না দিয়ে চলে যান। আজকেও একই কাজ করতে গিয়ে আমরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে একেক বার একেক ঠিকানা বলেন। উপায় না দেখে থানা পুলিশ’কে অবগত করলে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।








