স্বজনদের আহাজারি

চট্রগ্রামে কন্টেইনারের চাপায় নিহত বাবা-ছেলেকে মতলবে নিজ বাড়ীতে দাফন

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ মে ১২, ২০২৩ | ৯:০৩
Link Copied Successfully!

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কন্টেইনারের চাপায় নিহত মোঃ ইউনুছ মিয়াজী(৫৭) ও তার ছেলে আব্দুর রহিম (৩০) কে মতলব দক্ষিণ উপজেলার ডাকঘর জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে বিষ্ণুপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ।

বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় বাবা ও ছেলের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ডাকঘর জামে মসজিদের খতিব।

নিহত ইউনুস মিয়াজী ও তার ছেলে আব্দুর রহিমের লাশ চট্রগ্রাম থেকে বাড়ীতে আসার পর স্ত্রী, সন্তান এবং আত্বীয় স্বজনদের হৃদয় বিদারক আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠে।

বিজ্ঞাপন

নিহত আব্দুর রহিম তিন ভাইয়ের মধ্যে মেজো। বড় ছেলে আব্দুর রহমান ও ছোট ছেলে রাজ্জাক। তিনি কোরআনে হাফেজ।

এদিকে মর্মান্তিক এ দূর্ঘটনায় বাবা-ছেলের নিহতের সংবাদ পেয়ে কাতার থেকে তার বড় ছেলে আব্দুর রহমান মিয়াজী বৃহস্পতিবার দেশে চলে আসেন। স্বামী ও সন্তান হারিয়ে রহিমা বেগম কাদঁতে কাঁদতে মুর্ছা যায়।

প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর পতেঙ্গা খালপাড় এলাকায় বুধবার দুপুর বারোটায় নিজ বাসা থেকে চট্রগ্রাম বন্দরে কর্মস্থলে বাবা ও ছেলে যাওয়ার পথে রিক্সার ওপর কন্টেইনার পড়ে তাদের দুজনেরই মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা