হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ২০২৩

প্রথমদিনে মনোনয়নপত্র ক্রয় করলেন ৩৪ পদপ্রার্থী

Reporter
মজিব পাটোয়ারী, হোসেন বেপারী
আপডেটঃ মে ১১, ২০২৩ | ৬:৫৯
Link Copied Successfully!
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পর শুরু হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সম্পাদক মন্ডলির কয়েকজন’সহ বিভিন্ন পদে মোট ৩৪ জন প্রার্থী ব্যবসায়ী সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশন ইকবালুজ্জান ফারুক ও নির্বাচন কমিশনের সচিব মনিরুজ্জামান বাবলু’র হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এদের মধ্যে সভাপতি পদে ইকবাল হোসেন মজুমদার, সহ-সভাপতি পদে ফারুক সর্দার, সহ-সাধারণ সম্পাদক পদে শেখ তোফায়েল আহমেদ, শাহাবুদ্দিন শাবু, সাংগঠনিক সম্পাদক পদে শরিফুল ইসলাম, আবু নোমান রিয়াদ, দপ্তর সম্পাদক পদে আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক পদে হাবীবুর রহমান পাটোয়ারী, ইমামুল হাসান হেলাল, কাউছার আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে শফিকুর রহমান, বাণিজ্য সম্পাদক মোশারফ হোসেন, আব্দুল মজিদ, শিল্প বিষয়ক সম্পাদক পদে হাফেজ মো. মহসীন, মহিলা বিষয়ক সম্পাদক পদে সুবর্ণা আক্তার, তাছলিমা আক্তার মিতু।
১ নং ওয়ার্ড কমিশনার পদে মনির হোসেন, মহিবুর রহমান খোকন, জাকির হোসেন।
২ নং ওয়ার্ডে শামসুদ্দিন খান, মিজানুর রহমান।
৩ নং ওয়ার্ডে মহিন উদ্দিন, আমির হোসেন।
৪ নং ওয়ার্ডে আব্দুর রহিম, বশির আহমেদ বাদল।
৫ নং ওয়ার্ডে মিজানুর রহমান, হাজী মো. মোস্তফা, হাবীবুর রহমান।
৬ নং ওয়ার্ডে তাফস সাহা।
৭ নং ওয়ার্ডে জসিম উদ্দিন, আবদুল্লাহ, হানিফ, আল-আমীন।
৮ নং ওয়ার্ডে মো. মামুন।
শেষ দিনের মতো আগামী শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। এরপর ১৫মে সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ১৬ই মে মঙ্গলবার মনোনয়নপত্র বাছাই, ১৮ই-মে মনোনয়নপত্র প্রত্যাহার ও ২০ মে প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
Ni/N

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা