হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

দশ মাস ধরে নিখোঁজ ডা. সাবরিনা

ছয়বার নোটিশ করেও মেলেনি সাড়া

Reporter
খালেকুজ্জামান শামীম ও হোসেন বেপারী
আপডেটঃ মে ৬, ২০২৩ | ৩:৫৪
Link Copied Successfully!
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -- পপুলার বিডিনিউজ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি চিকিৎসক ডা. সাবরিনা কাদির। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী জুনিয়র কনসালট্যান্ট। গেল বছরের শুরুতে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। যোগদানের তিনমাস পর ছুটি না নিয়ে উধাও। গেল দশ মাসে মিলেনি কোন খোঁজ।

তার অনুপস্থিতিতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। জেলা সিভিল সার্জন বলছেন, একে একে ছয়বার নোটিশ করেও মেলেনি তার হদিস। স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার লিখিত ভাবে অবগত করা হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা গেলো গাইনী চিকিৎসক হিসেবে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনও আছে তার নাম। কিন্তু গেলো ১০ মাস ধরে চেম্বার করেন না তিনি! নেয়নি কোনো ছুটি, বারংবার তলব করা হলেও মিলেনি কোন উত্তর। ডা. সাবরিনা কাদির এখন কোথায় আছেন তাও জানেননা কেউ।

বিজ্ঞাপন

হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা গৃহবধূ তামান্না আক্তার আদিবা  পপুলার বিডিনিউজকে বলেন, শুনেছি সরকারি হাসপাতালে ভালো গাইনি চিকিৎসা সেবা দেয়া হয়। এসে দেখি গাইনি চিকিৎসকের কক্ষ বন্ধ। পরে জানলাম দশ মাস ধরে তিনি হাসপাতালে আসেন না। আদিবার মতো এমন অনেক নারী চিকিৎসা নিতে এসে ফিরে যেতে হচ্ছে। হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা নিয়মিত ভোগান্তিতে পড়ছে। এই চিকিৎসক হঠাৎ এভাবে উধাও হয়ে যাওয়ার কারণ কি? তার উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেউই দিতে পারেনি।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেলো, গাইনি চিকিৎসক ডা. সাবরিনা কাদিরের গ্রামের বাড়ি কুমিল্লা দক্ষিণ সদর দিসাবন গ্রামে। তার গ্রামের ঠিকানায় সিভিল সার্জন কার্যালয় থেকে ছয় বার নোটিশ করা হয়েছে। ওই নোটিশে, তার পদটি শূণ্য করতে বলা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মাওলা নাঈম পপুলার বিডিনিউজকে জানান, জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট থেকে গেলো ৬ মার্চ ২০২২ সালে যোগদানের পর মাত্র তিন মাস চেম্বার করেছে। একই বছরের ৪ জুন কাউকে কিছু না বলে উধাও হয়ে যায়। গেলো ১০ মাস ধরে হাসপাতালে অনুপস্থিত ডা. সাবরিনা কাদির। কেনো হাসপাতালে অনুপস্থিত ও কবে নাগাদ যোগদান করবে জানতে চেয়ে তাকে একে একে ৬ বার নোটিশ করার পরও কোনো উত্তর পাওয়া যায়নি। পরে সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে মন্ত্রণালয়ে একাধিকবার লিখিত ভাবে অবগত করা হয়েছে। তার বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন পপুলার বিডিনিউজকে জানান, ডা. সাবরিনা কাদির কাউকে না জানিয়ে হঠাৎ উধাও হয়ে যায়। তিনি এখন কোথায় আছেন তা এখনো জানা যায়নি। দুই মাস পর পর নোটিশ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত এলে পদটি শূণ্য ঘোষণা করা হবে। পপুলার বিডিনিউজ #popularbdnews

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা