কচুয়ার মনপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের

সভাপতি ফয়সাল চৌধুরী জীবন ও বিদ্যুোৎসাহী সদস্য নূরে- ই আলম রিহাত

Reporter
নাসির উদ্দিন, কচুয়া
আপডেটঃ মে ৫, ২০২৩ | ১০:২৪
Link Copied Successfully!

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনপুরা ইসলামিয়া ফাজিল মাদরাসার পরিচালনা পর্ষদের নতুন সভাপতি মনোনীত হলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ফয়সাল চৌধুরী জীবন ও বিদ্যুোৎসাহী সদস্য হয়েছেন নূরে- ই আলম রিহাত । সম্প্রতি ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রারের কার্যালয়ে কর্মরত উপ-রেজিষ্ট্রার ড. মো. আবু হানিফা স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইসহাক খান। এদিকে কচুয়ার গুলবাহার গ্রামের অধিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মো. ফয়সাল চৌধুরী জীবন ও ৮নং কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে – ই আলম রিহাত মনপুরা ইসলামিয়া ফাজিল মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও বিদ্যুোৎসাহী সদস্য নির্বাচিত হওয়ায় তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় মাদরাসার নতুন দায়িত্ব প্রাপ্ত সভাপতি মো. ফয়সাল চৌধুরী জীবন জানান, ঐতিহ্যবাহী এ মাদরাসাটি শিক্ষার মানোন্নয়নে এগিয়ে থাকলে ও একাডেমিক ভবনের কারনে পাঠদানে অসুবিধা হচ্ছে । এ মাদ্রাসার ঐতিহ্য, শিক্ষার মান উন্নয়ন ও নতুন একাডেমিক ভবন নির্মাণে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতা নেয়া হবে। এজন্য এলাকাবাসী, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা