দেশের উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে: প্রফেসর ড. সেলিম মাহমুদ

কচুয়ায় আওয়ামীলীগের উঠান বৈঠক

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৫, ২০২৩ | ৬:১৭
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক প্রফেসর ড. সেলিম মাহমুদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতা। তিনি এই বাংলাদেশের সকলের অভিভাবক । এক একটা জাতির জীবনে এক একটা ইতিহাস রয়েছে। দুই একজন
রাষ্ট্র নায়ক তা উজ্জ্বল করে রেখেছেন।

শেখ হাসিনা এমন একজন নেতা, রাষ্ট্র নায়ক, তিনি যে রাষ্ট্র পরিচালনায় করছেন তাঁর যে অবদান তাঁর পিতা সে রাষ্ট্র সৃষ্টি করেছেন। তাঁর যোগ্য নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে গেছেন। আমাদের নেত্রী দেশের মানুষের ভাগ্যোন্নয়নে তাঁর যে অবদান সেটি শতবর্ষে একশো বছরেও এমন নেতা জন্ম হয়না। আজকের এই বাংলাদেশ ৫২ বছরের ইতিহাস । এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাবা এবং কন্যা এই দুই জনই যা কিছু দিয়েছেন আমাদের জন্য। এই দেশের উন্নয়নে শেখ হাসিনা নেতৃত্বে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তার দূরদর্শী নেতৃত্বে সময় উপযোগী সিদ্ধান্তে দেশ আজ এগিয়ে। শেখ হাসিনা আপনাদের ভবিষ্যৎতের কথাচিন্তা করে, আপনাদের সন্তানদের কথা চিন্তা করে অগামী একশত বছরের একটি পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলদেশের শত্রুরা মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলছে। এবং রাষ্ট্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চক্রান্ত করছে এই অপশক্তিকে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবারেই তাদের পরাস্ত করেছে। এই দেশের মানুষ শেখ হাসিনার সঙ্গে রয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি গত ১৪ বছর যাবত বিদেশে বিপুল অর্থ ব্যায় করে লভিষ্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপান সফর তাদের সে চেষ্টাকে নসাৎ করে দিয়েছে। বিশ্বব্যাংকের প্রধান বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের ভূয়সী প্রসংশা করেছেন। সুতরাং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সাথে কোন আপোষ নেই। তিনি আরো বলেন বর্তমান সরকারে আমলে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ অবকাঠামো, তথ্য প্রযুক্তিখাতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে।

বিজ্ঞাপন

স্বল্পোন্নত রাষ্ট্র থেকে তাঁর মর্যাদা বৃদ্ধি করে মাধ্যম আয়ের রাষ্ট্রে পরিনত করেছে।

শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় “দেশের উন্নয়ন-মানুষের ভাগ্য পরিবর্তন, শেখ হাসিনা উন্নয়ন অবদান” এই স্লোগানে পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা গুলো বলেন।

ইউপি চেয়ারম্যান মো. আলী আক্কাস মোল্লার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সজীবের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান মনির হোসেন, হাবিবুর রহমান, এম আখতার হোসাইন ও চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রচার সম্পাদক কামাল পারভেজ মিয়াজী সহ আরো অনেকে।

বিজ্ঞাপন

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চলন্ত বাসেই জন্ম নিলো ফুটফুটে ছেলে, মানবতার অনন্য দৃষ্টান্ত মতলব দক্ষিণে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ পালিত ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান