ঝোপঝাড় কেটে সবজি বাগান করলেন ওসি

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ মে ৪, ২০২৩ | ৪:৫৬
Link Copied Successfully!

চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার আঙ্গিনায় পতিত জায়গায় সবজি বাগান করে চমকে দেখালেন অফিসার ইনচার্জ (ওসি) জোবাইর সৈয়দ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজের হাতে সবজি বাগান পরিচর্চা করছেন তিনি।

ফরমালিন মুক্ত সবজির চাহিদা মেটাতে পতিত জমিতে কয়েক প্রজাতির ফলজ গাছ ও সবজি চাষে পাল্টে গেছে থানার দৃশ্যপট। বন-জঙলে মোড়ানো এই জায়গা’টি যেন সবু‌জের বিশাল সমা‌রোহ। চিরচেনা এ সবুজ দৃশ্য থানায় সেবা নিতে আসা মানুষের নজর কাড়ছে।

কয়েক প্রজাতির ফলজ গাছের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে করলা,লাউ,বরবটি,মরিচ,পুঁই শাক,লাল শাক,পুদিনা,টমেটো,কচু,ক্যাপসিকাম,চিচিঙ্গা, বেগুন,পেঁপে,মিষ্টি কুমড়াসহ আরো অনেক ফলজ গাছ।

বিজ্ঞাপন

সরেজমিনে ঘুরে দেখা গেছে, চারদিকে ইট পাথরে ঘেরা চত্বর এখন ফসলের মাঠ। সেখানে গাছে গাছে ঝুলছে করলা,লাউ,বরবটি,মরিচ,পুঁই শাক,লাল শাক,পুদিনা,টমেটো,কচু,ক্যাপসিকাম,চিচিঙ্গা, বেগুন,পেঁপে,মিষ্টি সহ নানা রকমের সবজি ও ফলের বাগান রয়েছে।

প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হাসিনার ঘোষণা ও আইজিপি নির্দেশনায় এবং চাঁদপুর জেলা পুলিশ সুপার নির্দেশনা মতে পতিত জায়গা খালি না রেখে সবজি চাষ করার আহ্বানে সাড়া দিয়ে সবজি বাগান গড়ে তুলেন তিনি।

থানা আঙ্গিনায় সবজি চাষ সর্ম্পকে জানতে চাইলে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জোবাইর সৈয়দ বলেন, থানার একপাশে ঝোঁপ জঙ্গল ছিল। জঙ্গল পরিস্কার করে থানার আঙিনায় ফাঁকা জায়গায় সবজি উৎপাদনের জন্য চাষ শুরু করেছি। সাফল্যও পেয়েছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশ অচল হওয়ার পথে: মাহবুব আলম মতলবের কালিয়াশ গ্রামে হতদরিদ্রের বসত ঘর পুড়ে ছাই টামটা দঃ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সরকারের সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: সভাপতি আয়েত আলী ভূঁইয়া হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটে ইমন এক্সপোর্ট গ্যালারির মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে কচুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বেগম মসজিদ মাদ্রাসার সীরাত প্রতিযোগিতায় ল্যাপটপ-সাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন