ঢাকা-চাঁদপুর নৌপথে নতুন বিলাসবহুল লঞ্চ এমভি ময়ূর-১০

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২১, ২০২৩ | ৩:৫৯
Link Copied Successfully!

শরীয়তপুরের ঈদগাঁ ফেরিঘাট-চাঁদপুর-ঢাকা নৌপথে যুক্ত হয়েছে নতুন একটি চারতলা বিশিষ্ট বিলাসবহুল লঞ্চ। বৃহস্পতিবার এমভি ময়ূর-১০ নামের লঞ্চটি উদ্বোধন করা হয়। এর পর বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর লঞ্চ টার্মিনালে আসে এটি। পরে চাঁদপুরে যাত্রী নামিয়ে দিয়ে শরীয়তপুরের ঈদগাঁ ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে যায়।

একই দিন রাত ১০টা ১৫ মিনিটে শরীয়তপুরের ঈদগাঁ ফেরিঘাট থেকে ছেড়ে চাঁদপুর এসে রাত সাড়ে ১১টায় প্রথমবারের মতো ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চটির।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন থেকে নিয়মিত চলাচল করবে এমভি ময়ূর-১০ লঞ্চ। এটি শরীয়তপুরের ঈদগাঁ ফেরিঘাট থেকে চাঁদপুর হয়ে ঢাকা এবং ঢাকা থেকে চাঁদপুর হয়ে শরীয়তপুরের ঈদগাঁ ফেরিঘাটে পৌঁছাবে বলেও জানান তারা।

বিজ্ঞাপন

এমভি ময়ূর-১০ লঞ্চ কর্তৃপক্ষ জানায়, চারতলা বিশিষ্ট লঞ্চটির ভেতরে রয়েছে ১৮টি ডাবল কেবিন, ৪২টি সিঙ্গেল কেবিন, ৪টি ভিআইপি ও ৪টি ফ্যামিলি কেবিন এবং ৪টি সেমি ভিআইপি কেবিন। দুর্ঘটনা রোধে লঞ্চটিতে বসানো হয়েছে ১ হাজার ৫০ হর্স পাওয়ারের দুটি চায়না ইঞ্জিন। এতে হাইড্রোলিক গিয়ার, ফায়ার বাকেট, উন্নত প্রযুক্তির রাডার ও জিপিএস রয়েছে। ডুবোচর ও পানির পরিমাণ নির্ধারণ করে বসানো হয়েছে ইকো সাউন্ডার। লঞ্চটি দ্রুতগতিতে চলাচল করতে সক্ষম।

সংশ্লিষ্টরা আরও জানান, লঞ্চটি প্রতিদিন চাঁদপুর থেকে ছেড়ে যাবে রাত সাড়ে ১১টায়। আবার ঢাকা থেকে দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসবে।

লঞ্চটির সুপারভাইজার আবু সাঈদ জানান, বৃহস্পতিবার লঞ্চটি উদ্বোধন করা হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে, আমরা যাত্রীসেবায় নিয়োজিত হতে পেরেছি। নিরাপত্তার জন্য পুরো লঞ্চে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সরকার নির্ধারিত ভাড়া অনুসারে যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

চাঁদপুর বিআইডব্লিউটিএ-এর পরিদর্শক মো. শাহ আলম জানান, এমভি ময়ূর-১০ লঞ্চটি শরীয়তপুরের ঈদগাঁ ফেরিঘাট-চাঁদপুর-ঢাকা রুটে যুক্ত হয়েছে। এটি একটি বিলাসবহুল লঞ্চ। নিয়ম-শৃঙ্খলা ও যাত্রীদের সেবার মান বজায় রেখে এটি চলাচল করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সূত্রঃ চাঁদপুর টাইমস

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চলন্ত বাসেই জন্ম নিলো ফুটফুটে ছেলে, মানবতার অনন্য দৃষ্টান্ত মতলব দক্ষিণে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ পালিত ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান