ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৩১, ২০২০ | ৭:২৫
Link Copied Successfully!

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। সোমবার এক টুইট বার্তায় প্রণব মুখার্জির পুত্র অভিজিৎ তাঁর বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, সেনা হাসপাতালের চিকিৎসকদের প্রাণপ্রণ প্রচেষ্টা, সারা ভারতের মানুষের প্রার্থনা, দোয়া সত্ত্বেও এইমাত্র আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় মারা গেছেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’

গত ১০ আগস্ট দিল্লির সেনা হাসপাতালে প্রণব মুখার্জিকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছিল। পরীক্ষার সময় তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে দেখা গিয়েছিল। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছিল। তাঁর করোনা রিপোর্টও পজিটিভ এসেছিল। অস্ত্রোপচারের পর থেকেই ভেন্টিলেশনে ছিলেন তিনি।
এর আগে গত বুধবারের বুলেটিনে সামরিক হাসপাতাল জানায়, প্রণব মুখার্জির রেনাল প্যারামিটারে কিছু পরিবর্তন হয়েছে। চিকিৎসা বিজ্ঞানে এই রেনাল প্যারামিটার বলতে বোঝায়, শরীরে ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, ফসফরাস, ইউরিক অ্যাসিড প্রভৃতির মাত্রা।

এসব উপাদানের পরিবর্তন হলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। তবে এর মধ্যে কিছুদিন এসব সমস্যা কমে গেলেও নতুন করে আবার তার ফুসফুসের সংক্রমণ বেড়ে গেছে।

বিজ্ঞাপন

গত ৯ আগস্ট রাতে নয়াদিল্লির রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে ভারসাম্য হারিয়ে পড়ে যান প্রণব মুখার্জি। মস্তিষ্কে আঘাত নিয়ে পরের দিন অর্থাৎ ১০ আগস্ট সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এই প্রাক্তন প্রেসিডেন্টের কোভিড রিপোর্টও পজিটিভ আসে। তার মস্তিষ্কে যে রক্ত জমাট বেঁধেছিল তা বের করতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পরে আর জ্ঞান ফেরেনি তার। এরপরেই গভীর কোমায় চলে যান প্রণব মুখার্জি।
সূত্র : হিন্দুস্তান টাইমস।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা