মতলব দক্ষিণে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটির মতবিনিময় সভা

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ৩১, ২০২০ | ৬:৫৮
Link Copied Successfully!

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা  ৩১ আগস্ট সোমবার কচি- কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত কমিটির সভাপতি ও কচি- কাঁচা প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. মোস্তফা কামালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি ওমর ফারুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সাধারন সম্পাদক এস বি সবুজ ভদ্র। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরদিয়া ফয়সাল কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মো. ফয়সাল, ডিউ ড্রপস্ ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক সালমা আক্তার, সম্মানিত সদস্য ফয়সাল কাজী, সালাউদ্দিন মিয়াজি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. জাকির হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মো. আশরাফুল জাহান শাওলিন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার নিপা, প্রচার ও প্রকাশনা সম্পাক আল আমিন, সহ-সভাপতি আব্দুর রব পাটওয়ারী প্রমুখ।

বিজ্ঞাপন

এ সময় উপজেলার সকল কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা, পরিচালক, প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা মোঃ সালাউদ্দীন ও গীতা থেকে পাঠ করেন শিলা নাগ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা