
মালিগাঁও উবিতে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বাৎসরিক দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়।
সোমবার সকালে ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের বিদ্যালয়ের এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন সহকারী শিক্ষক ইসমাইল হোসেন।


বিদায়ী বানী পাঠ করেন এসএসসি পরিক্ষার্থী হাফসা আক্তার, মানপত্র পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী বিথী, পরিক্ষার্থী সুরাইয়া নাসরিন বীথি, দেশাত্মবোধক গান পরিবেশন করেন সাদিয়া আফরিন।
মালীগাঁও উবির পরিচালনা পর্ষদের সভাপতি মো. মনির হোসেন মুন্সী’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মহিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, কাঁকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মনিরুল হক পাটওয়ারী, মালিগাঁও উবির সহকারী প্রধান শিক্ষক আশিষ চন্দ্র মজুমদার, বিদ্যালয় ম্যানিজিং কমিটির সদস্য শিল্পী, মো. মাহফুজুল হক নিপু, ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য আলী আহমেদ ভূঁইয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন ফরিদ প্রমুখ।
ওই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, কাকৈরতলা জনতা কলেজের সভাপতি মোশাররফ হোসেন, প্যারাপুর উবির সহকারী শিক্ষক কাউসার আহমেদ, সাবেক ছাত্রনেতা ও উন্নয়ন কমিটির সদস্য মিলন হোসেন।








