কচুয়ায় একই স্থানে আওয়ামী লীগ বিএনপির ইফতার পন্ড

বিএনপির নেতার বাড়িতে লুটপাট ও ভাংচুরের অভিযোগ

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৫, ২০২৩ | ৪:২৫
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি’র পাল্টাপাল্টি ইফতারির কর্মসূচী একই দিনে একই স্থানে হওয়ায় পুলিশি বাঁধায় তা পন্ড হয়ে যায়। এই ঘটনার রেশ ধরে কচুয়া উপজেলা বিএনপি সদস্য আবুল কাশেম এর বাড়িতে একদল দুষ্কৃতিকারী হামলা, ভাংচুর, লুটপাট, নগদ অর্থ,ও স্বর্ণলংকার লুট করে নেয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে কচুয়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার বিকালে উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের পূর্ব আলীয়ারা গ্রামের পাটোয়ারী বাড়ির বাসিন্দা উপজেলা বিএনপি’র সদস্য আবুল কাশেম পাটওয়ারী’র (৭০) বসতঘরে এ হামলার ঘটনা ঘটে। লুটপাটের ঘটনায় প্রায় ২০লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়েছে।

এ ঘটনায় বিএনপি নেতার স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার জন্য রওয়ানা দিলে পথিমধ্যে এলাকার চিহ্নিত মাধক কারবারী,মাদকসেবী ও যুবলীগ নামধারী ক্যাডার বাহিনী বাধা প্রদান করে।

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা বিএনপির সদস্য আবুল কাশেম পাটওয়ারী’র বাসভবনের প্রতিটি কক্ষে ব্যাপক ভাংচুরের চালানোর দৃশ্য। প্রতিটি কক্ষে তছনছ ও বিভিন্ন আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

ভুক্তভোগী আবুল কাশেম পাটওয়ারীর স্ত্রী মনোয়ারা বেগম জানান, তার স্বামী মসজিদে এত্তেকাফে ছিল। এলাকার কিছু সন্ত্রাসী, ক্যাডার বাহিনী ও দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ হামলার সু-বিচার দাবী করেন তিনি।

এদিকে গৃহবধূ উম্মে-হানী জানান, ওই দুষ্কৃতিকারীরা আমার সন্তান সহ আমার স্বামীকে খোঁজ করে। আমাদের না পেয়ে এ হামলা ও লুটপাট চালায়। হামলাকারীরা ঘরে থাকা নগদ টাকা ৭ লক্ষ টাকা ও ২ ভরি স্বর্ণ লুট করে নেয়।থানায় মামলা ও অভিযোগ করলে প্রাণে মেরে ফেলবে হুমকি প্রদান করে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

বিজ্ঞাপন

বিএনপি নেতার ছেলে মহসিন পাটওয়ারী বলেন, বিনা কারনে সন্ত্রাসীরা আমাদের ক্ষতিসাধন করেছে। আমি প্রশাসনের মাধ্যমে সু-বিচার প্রত্যাশা করছি।

কচুয়া থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম খলিল জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা